হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা
নোয়াখালী কবিরহাট উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলেয়া বেগম (৪৮) উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়ননের ৫নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ (বিডিপি বাজার) গ্রামের মো. সোলেমানের বাড়ির সোলেমানের স্ত্রী।
বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালের দিকে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সাথে হাঁসে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা গাছের গুটি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে ভিকটিম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের ছেলে মো. সেলিম অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশের রেজিয়া বেগমের হাঁস আমাদের ধান খেয়ে পেলে। এ নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সাথে ঝগড়ায় জড়ায়। পরতবর্তীতে তারা আমার মাকে লাঠি দিয়ে মাথায় পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় বিডিপি বাজার এলাকায় সিএনজিতে তিনি মারা যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে পরে আমি নিজেও সরজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি গাছের গুটি উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগের আলোকে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ
ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা