ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজের বিশাল শোডাউন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ১:২৮
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শোডাউন করেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও।  মঙ্গলবার দুপুরে তিনি ঢাকা থেকে ফিরে এসে এই শোডাউন করেন। এর আগে সরাইল বিশ্বরোড মোড়ে তাকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন তার কর্মী-সমর্থকরা। এ সময় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে তার পক্ষে সমর্থন জানান তারা। পরে ফিরোজুর রহমান বিশাল মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে সদর উপজেলার সুহিলপুর, নন্দনপুর, ঘাটুরাসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে জনগনের কাছে দোয়া ও সমর্থন চান। 
এ সময় তিনি বলেন, জনগন তার পক্ষে রয়েছে। যার প্রমাণ বহুবার হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগনের জয় সুনিশ্চিত। 
প্রসঙ্গত, ফিরোজুর রহমান ওলিও এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আসন্ন নির্বাচনে অংশ নিতে তিনি গত ২১ নভেম্বর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ২২ নভেম্বর তার পক্ষে ছেলে শেখ ওমর ফারুক জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এমএসএম / এমএসএম

উৎসে কর কর্তনে নজরদারি বাড়াল এনবিআর

মধুখালীতে রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

জুড়ীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারকরণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন

আদমদীঘিতে সার ডিলারে ১৫ হাজার টাকা জরিমানা গুদাম সিলগালা

নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ধান শেষ বন্যায়, মাছ ধরতে না পেরে হল ঋণের বোঝা, গ্রেপ্তার আতঙ্কে প্রাণ গেল জেলের

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ

শান্তিগঞ্জে ৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

দেবীগঞ্জে সরকারি কর্মচারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সকালের সময়-এ 'শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি' প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসল ডিপিএইচই

মোরেলগঞ্জে জনবল সংকটেও হাসপাতালে স্বাস্থ্য সেবা অব্যাহত

নওগাঁয় রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার-ব্যবসায়ী আটক