ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে উপনির্বাচনে জাতীয় পার্টির জামানত হারানো ভাসানী পেলেন লাঙ্গল


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৯-১১-২০২৩ দুপুর ২:৪৪
উকিল আব্দুর সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে গত নভেম্বরে সরাইল- আশুগঞ্জ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে আব্দুল হামিদ ভাসানী তিন হাজার ১৮৬ ভোট পেয়ে জামানত হারান।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ) জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী। গত সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দেওয়া হয় দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানীকে।বিএনপি সংসদ থেকে পদত্যাগ করার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুর সাত্তার ভূঁইয়া চলতি বছরে ফেব্রুয়ারি মাসে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন।  এ উপনির্বাচনে দলীয় প্রতীকে (লাঙ্গল) অংশ নিয়ে আবদুল হামিদ ভাসানি দ্বিতীয় হন। 
উকিল আব্দুর সাত্তার ভূঁইয়ার মৃত্যুর পর নভেম্বরে উপনির্বাচনে জামানত হারানো প্রসঙ্গে ভাসানী বলেন, দলীয় কোন্দল ও কালো টাকার প্রভাবে এমনটি হয়েছে।উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে গত ২০ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। প্রথমে মনোনয়নপত্র বিক্রির শেষে সময় ২৪ নভেম্বর বলা হলেও পরে ফের সময় বাড়িয়ে মনোনয়নপত্র বিক্রি করে তারা। এরপর বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। পরে তাদেরকে চুড়ান্ত মনোনয়ন প্রদান করেন দলীয় ভাবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন