ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

৩০ নম্বর জার্সি নিয়ে পিএসজিতে খেলবেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১০:৫০

১০ নম্বর জার্সিতে তার কত স্মৃতি, অর্জন আর ট্রফি উঁচিয়ে ধরা। লিওনেল মেসির জন্য সবকিছুই এখন পুরোনো। প্রিয় ক্লাব বার্সেলোনাতেই এখন নেই তিনি। নেই প্রিয় জার্সি নম্বর ১০-ও।

আগে থেকেই গুঞ্জন ছিল, পিএসজিতে ১০ নম্বর জার্সি নিয়ে খেলবেন না মেসি। যদিও এটি ছাড়তে প্রস্তুত ছিলেন পিএসজির বর্তমান ১০ নম্বর জার্সিধারী নেইমার। তবে সেটি গ্রহণ করেননি মেসি। তাহলে কত নম্বর জার্সি পরে পিএসজিতে খেলবেন তিনি? এমন প্রশ্ন ছিল অনেকেরই। অবশেষে জানা গেল সেটা। ৩০ নম্বর জার্সিতেই পিএসজির হয়ে মাঠ মাতাবেন এই আর্জেন্টাইন তারকা। বার্সেলোনায় অভিষেকের সময়ও ৩০ নম্বর জার্সি নিয়েই খেলেছিলেন তিনি। তাই নতুন অধ্যায়ের শুরুতেও ফিরে গিয়েছেন পুরোনো সেই নম্বরেই।

মঙ্গলবার নিশ্চিত হয় মেসির পিএসজিতে যোগ দেয়া। এদিনই প্যারিসে পা রাখেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হয় হাজারো সমর্থক। পরে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে মেসিকে পরানো হয় পিএসজির জার্সি। বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় সংবাদ সম্মেলনেও করার কথা রয়েছে পিএসজি ও মেসির।

জামান / জামান

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো