৩ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ২ লাখ ৮০ হাজার টাকা
পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভেবে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে একটি বীমা পলিসি কিনেছিলেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গাড়াতি পাড়া এলাকার শফিকুল ইসলাম।বারো বছর মেয়াদী এই বীমা পরিকল্পের মাসিক প্রিমিয়াম ছিল ১ হাজার ৮৬ টাকা। পলিসিপত্র পূরণের পর তিন মাসে ৩ হাজার ২৫৮ টাকা কিস্তিও পরিশোধ করেন শফিকুল ইসলাম। এরপরই সড়ক দুর্ঘটনায় মারা যান শফিকুল ইসলাম। বন্ধ হয়ে যায় তার বীমা পলিসি।
শফিকুল ইসলামের মৃত্যুর পর ওই পলিসির নমিনি সালেহা খাতুন মৃত্যুদাবি উত্থাপন করেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে।বীমা কোম্পানিটি জানিয়েছে, ৩ হাজার ২৫৮ টাকা প্রিমিয়াম দিয়ে শফিকুল ইসলামের মৃত্যু হলেও তার বীমা দাবি দাঁড়ায় ২ লাখ ৮০ হাজার ৩৯৮ টাকা।বীমা দলিল ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা নেয়ার পর কোম্পানিটি এই বীমা দাবি পরিশোধের সিদ্ধান্ত নেয়।এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার মডেল বাজারের ইক্ষু সেন্টার মাঠে আয়োজন করা হয় মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠান।
অনুষ্ঠানে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়্যেদ নুর-ই আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা গ্রাহক শফিকুল ইসলামের নমিনি সালেহা খাতুনের নিকট ২ লক্ষ ৮০ হাজার ৩৯৮ টাকার মরনোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঠাকুরগাঁও-পঞ্চগড় শাখার ব্রাঞ্চ ম্যানেজার দারাজুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও ইউনিট ম্যানেজার মাসুদ রানা, পঞ্চগড় শাখার ইউনিট ম্যানেজার মমতাজ বেগম, এফ এ আনোয়ার হোসেন, সিদ্দিকা বলি, সাবিত প্রমুখ।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied