গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামীলীগের দলীয় প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলে মানুষের জীবনমান উন্নয়নের জন্য ও স্বাস্থ্য খাতে উন্নত করার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন গাজীপুর ৪ কাপাসিয়া আসনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি। বুধবার দুপুরে উপজেলা নির্বাচন রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম গোলাম মোশেদ খানের হাতে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন সিমিন হোসেন রিমির স্বামী মোস্তাক আহমেদ, বড় বোন মাহজাবিন আহমদ রিপি,ছোট বোন মাহজাবিন আহমদ মিমি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.মো: আমানত হোসেন খান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.মো: মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যরা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলীয় প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন । তিনি মানবিক কাপাসিয়া গঠনে গত ১৫ বছরের তার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দস্যুতা বন্ধ করা হয়েছে। স্বাস্থ্যখাত, বিদ্যুৎ, স্কুল কলেজের নতুন ভবন, রাস্তা ঘাট,ব্রিজ কালভার্ট ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
এদিকে, মনোনয়ন পত্র জমা উপলক্ষে কাপাসিয়ায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদে আওয়ামীলীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ খণ্ড খণ্ড মিছিল বের করে।এ দিকে মনোনয়ন পত্র দাখিল উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত