কুমিল্লা-৯ সংসদীয় আসন
আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র জমা দিলেন মোঃ তাজুল ইসলাম
২৯ নভেম্বর বুধবার সকালে সহকারি রিটার্ণিং অফিসার ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। এর আগে তিনি ১৯৯৬ সালে প্রথমবার দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালে, ২০১৪ সালে এবং ২০১৮ সালেও দলীয় মনোনয়ন পেয়ে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্ব পান তিনি। মনোনয়ন জমা দেয়ার আগে উপজেলাস্থ দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের মাঝে এক সংক্ষিপ্ত সমাবেশে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এ নিয়ে ষষ্ঠবার দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা মোঃ সোলায়মান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম প্রমুখ ।
এমএসএম / এমএসএম
বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কুড়িগ্রামে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাঙ্গামাটির বরকল দুর্গম সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে বিজিবি
তারাগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব-অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা
মনিরামপুরে ৭শ’ মিটার সড়ক জনদুর্ভোগ
দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম
সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ
বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি
শরণখোলায় অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট: আইনের ফাঁক গলে বারবার জামিনে মুক্ত শীর্ষ মাদককারবারীরা
রাজস্থলী তে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত
ফরিদপুর মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট