সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যু
ঢাকা জেলার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অবহেলার কারণে রোগী মৃত্যু অভিযোগ ওঠেছে।মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা.অর্ণব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।নিহত রোগীর নাম আনিসুজ্জামান (৩৪)। তিনি সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার ইউসুফ আলীর ছেলে।নিহতের স্বজনরা জানান, সামান্য জ্বরের কারণে আনিসুজ্জামানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয় আনিসুজ্জামানের। এসময় তার স্বজনরা কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার ও নার্সকে একাধিক বার ডাকলেও সঠিক সময়ে তারা চিকিৎসা দিতে ব্যথ হয় বলে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।নিহতের ভাতিজা সবুজ ইসলাম জানান, আমার চাচার শরীরে সামান্য জ্বর ছিল। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থায় খারাপ হয়। এসময় চিকিৎসক ও নার্সদের একাধিক বার ডাকলেও তাদের সাঁড়া পাওয়া যায়নি। পরে মুমূর্ষ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ওই খানের ডাক্তার মৃত ঘোষণা করে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসে রোগীর ছাড় পত্র চাইলেও জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিতে অস্বীকার করে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অর্ণব জানান, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার কামরুন্নাহার জানান, রোগীর শরীর ব্যথা ছাড়া অন্য কোনও সমস্যা ছিল না। তবে তার কাছে রোগীর ছাড় পত্রের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, স্যারের অনুমতি ছাড়া ছাড়পত্র দেওয়া যাবে না।
এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মুল হুদা জানান,বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতেছি, তবে রোগীর পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ
নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক
Link Copied