কলাপাড়ায় গৃহবধূর লাশ ফেলে স্বজনরা উধাও
কলাপাড়ায় পুতুলী (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা উঠেছে। মঙ্গলবার ২৮ নভেম্বর রাতে কলাপাড়া হাসপাতাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা হানিফ হাওলাদারের পুত্র সাগর হাওলাদার (কালামিয়ার) স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত পুতুলী মঙ্গলবার রাতে নীলগঞ্জে তার সামীর বাড়িতে সবার অগোচরে ঘরের দোতলায় চালার সাথে ওরনা দিয়ে ফাঁস দেয়। এরপরই স্বজনরা পুতুলীকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রæত হসপিটালে ছুটে আসেন। কিন্তু সেখানে এসে তারা এসে লাশের সাথে কাউকে দেখতে পাননি। খোঁজ নিয়ে জানতে পারেন পতুলির মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতাল থেকে পালিয়েছে। পরবর্তীতে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে কাউকে খুজে পায়নি। এছাড়াও এবিষয়ে পার্শ্ববর্তী লোকজনের কাছে জানতে চাইলে ঘটনার বিষয়ে কেউ কিছু বলতে পারেনা বলে তারা জানান।
স্বজনরা জানায়, নিহত পুতুলীর বাবার বাড়ি লক্ষীপুর জেলার রায়পুরা থানার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামে তার বাবার নাম ফিরোজ আলম। এক বছর হয়নি পুতুলির সংগে সাগরের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসার ভালোই চলছিল হঠাৎ কেন এমন করল তারা বলতে পারছে না।
কলাপাড়া থানার তদন্তকারী এস আই গোলাম মাওলা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে অভিমান করে এমন ঘটনা ঘটাতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত কিছুই বলা যাচ্ছেনা।
এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। তিনি আরও জানান, বুধবার দুপুর পর্যন্ত মৃত্যুর বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী
গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন
Link Copied