ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ভোলা-২ আসনে টানা ৩য় বারের মতো আ' লীগের মনোনয়নপত্র দাখিল করলেন আলী আজম মুকুল


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ১:৫৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সংসদীয় আসন-১১৬ ভোলা-২ (দৌলতখান -বোরহান উদ্দিন) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করেছেন  ভোলা -২ আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য আলী আজম মুকুল। 
 
আজ  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে দৌলতখান উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত মনোনয়নপত্র দাখিল উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
পরে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান এর কার্যালয়ে নৌকা প্রতীকের মনোনয়নপত্র দাখিল করেন আলী আজম মুকুল। এসময় অন্যান্যের মধ্যে বোরহান উদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মিয়া, বোরহান উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার,  সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ রফিকুল ইসলাাম,দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক এ হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ