ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আবদুল জব্বার চৌধুরীর উঠান বৈঠক


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৩:১৫
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ চন্দনাইশ (আংশিক সাতকানিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে উঠান বৈঠক করেছেন চন্দনাইশ উপজেলা থেকে তিনবারের নির্বাচিত সদ‍্য পদত‍্যাগক‍ৃত উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী। ৩০ নভেম্বর চন্দনাইশের উত্তর হাশিমপুর নিজ বাড়ীর উঠানে ৮ নং হাশিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনকে নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাশিমপুর ইউনিয়ন ছাড়াও চন্দনাইশের বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনগন অংশগ্রহন করেন। সাবেক চেয়ারম্যান অধ‍্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন,স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী।
এ সময় অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলালউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান বেগ, শওকত হোসেন ফিরোজ, যুবলীগ নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, মাওলানা মোসলেমউদ্দিন নেজামী, গাছবাড়ীয়া সরকারি কলেজের সাবেক এ জি এস জিয়াতুর রশিদ মিঠু, মোজাম্মেল হক তালুকদার, নুরুল আমজাদ চৌধুরী, বদিউল আলম বদি, কাজী শিমুল, মোহাম্মদ ফরমান,  হাশিমপুর ইউপি মেম্বার যথাক্রমে মোহাম্মদ হেলালউদ্দিন, আয়ুব মেম্বার, গোলাম নবী, রহমতুল্লাহ, আয়ুব আলী মেম্বার, শাহেদা আক্তার, রহিমুন্নেছা প্রমুখ। এছাড়াও বৈঠকে সাবেক ও বর্তমান জন প্রতিনিধি আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন পেশার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ