ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নবীনগরে দ্বিতীয় বারের মতো নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক সাংসদ ফয়জুর রহমান


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৩:১৬

ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে দ্বিতীয় বারের মতো নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান। তিনি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ফরহাদ তানভীরের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.কে.এম. মমিনুল হক সাঈদ, নবীনগর পৌর মেয়র শিব শংকর দাস, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জহির উদ্দিন সিদ্দিক টিটু, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ, সদস্য গোলাম শাহরিয়ার বাদল, বিভিন্ন ইউ.পি চেয়ারম্যান বৃন্দ প্রমুখ। পরে নবীনগর সরকারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আওয়ামী লীগের ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ফয়জুর রহমান বলেন- নির্বাচনী বিধিনিষেধ মেনে চলতে হবে সেই সাথে সকলকে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। উল্লেখ্য তিনি ২০১৪ সালে নৌকার প্রার্থী হিসেবে এম.পি নির্বাচিত হন। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ