রাজশাহী মহানগর আ’লীগের মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি-জামাতের ডাকা অবৈধ হরতাল-অবরোধের, অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ পালন করা হয়। শান্তি সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোঃ বদরুজ্জামান খায়ের এবং সঞ্চালনা করেন উপ-দপ্তর সম্পাদক পংকজ দে।
এ সময় ডাবলু সরকার রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর সাধারণ জনগণকে সাথে নিয়ে অবৈধ অবরোধ ও অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় থেকে প্রতিরোধের ঘোষণা দেন।
সমাবেশে ডাবলু সরকার বলেন, একজন প্রধানমন্ত্রী যখন দিন রাত দেশের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তখন বিএনপির-জামাতের ডাকা অবৈধ অবরোধ ও অগ্নি সন্ত্রাসের নামে তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়, জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি, এছাড়াও তিনি আজকের শান্তি সমাবেশ থেকে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ সকল জনগণকে আগামী ৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।
শান্তি সমাবেশ শেষে কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম, সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, সৈয়দ মন্তাজ আহমেদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, অর্পণ কুমার দে, মোঃ আলিমুল হাসান সজল, মোঃ খাইরুল বাসার শাহীন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শরীফ আলী মুনমুন, স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকার সহ থানা ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা