পৃথিবী দেখবে, বাংলাদেশ কত স্বচ্ছ ও পরিষ্কার নির্বাচন উপহার দিতে পারে: আসাদ
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর উপস্থিত সাংবাদিকদের বলেন, জীবনে প্রথম বার আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রার্থী হয়েছি, এতে আমার সময় লেগেছে ৩৪ বছর। ৩৪ বছর রাজনীতির পথচলার পর মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে পবা-মোহনপুর আসনে মনোনয়ন দিয়ে কৃতার্থ করেছেন। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, জাতীয়ভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পদ্মা সেতুর চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, একই পদ্ধতিতে তিনি আগামী জাতীয় নির্বাচনকেও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। এই নির্বাচন পৃথিবী দেখবে, বাংলাদেশ কত স্বচ্ছ ও পরিষ্কার নির্বাচন উপহার দিতে পারে। সেই নির্বাচনে যত বেশি প্রার্থী হবে তত বেশি গ্রহণযোগ্য হবে। যারা রাজশাহী-৩ আসনে প্রতিদ্বন্দিতা করবেন তাদের সকলেই সাধুবাদ জানাই।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের উত্তরে আসাদ বলেন, নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাই হয় তবে ভালো লাগে না। সে হোক বিরোধী দলের বন্ধুরা আর নিজের দলের বিদ্রোহী নামক কিছু মানুষ, আমি তাদেরকে স্বাগত জানাই। পবা-মোহনপুরে আমার দলের মধ্য থেকে কেউ যদি ভোট করতে চায় তার প্রতি আমার কোনো রাগ-ক্ষোভ-দু:খ নাই। আমরা এক সাথেই প্রার্থী হিসেবে ভোট করবো।
মনোনয়ন জমা দেয়ার সময় আসাদুজ্জামানের সাথে তার বাবা, প্রবীন আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানজাল হোসেন, সদস্য ফরুক হোসেন ডাবলু, শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুরে আসাদুজ্জামান আসাদ রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও মনোনয়নপত্র জমা দেন।
এমএসএম / এমএসএম
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা