ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রতারনার শিকার হয়ে মাছ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৩:৪৫

মাছের ব্যবসার নামে প্রতারনা করে পনেরো লক্ষ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন একজন ব্যবসায়ী। ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম। তিনি বৃহস্পতিবার বেলা ১১:৩০টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। অভিযুক্ত ব্যক্তির নাম রফিকুল ইসলাম রাফি(৩৫), পিতা: সিরাজুল ইসলাম, সাং- ৭ নং বেলায়েত হোসেন সড়ক,রুপসা,খুলনা। সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, প্রায় ৯ মাস পূর্বে মোঃ রফিকুল ইসলাম রাফি, পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং-বিডি সিরিমস ট্রেডিং, (অফিস) ৭নং বেলায়েত হোসেন সড়ক, রূপসা, খুলনা কে পাটনারসীপ ব্যবসা করার জন্য ৎপনের লক্ষ টাকা দেই। উক্ত টাকার বিপরীতে তিনটি মেঘনা ব্যাংক লিঃ খুলনা শাখার চেক প্রদান করেন রফিকুল ইসলাম। আমার এবং রফিকুল ইসলামের সাথে একটি চুক্তি হয় যে, ব্যবসার লভ্যাংশ থেকে প্রতিমাসে রফিকুল ইসলাম রাফি আমাকে চল্লিশ হাজার টাকা অংশীদার হিসাবে দিবেন। কিন্তু রফিকুল ইসলাম এ পর্যন্ত একবার লভ্যাংশ থেকে টাকা প্রদান করেন। গত ১৫ নভেম্বর তার মোবাইল নম্বরে ফোন করলে সে আমাকে লভ্যাংশের টাকা দিবেন বলে জানান। পরবর্তীতে সে টাকা না দিলে  ২৫ শে নভেম্বর তার দেয়া ঠিকানার বাড়ীতে গিয়ে দেখি যে সে এখন সেখানে থাকেন না। পরবর্তীতে তার অফিসে গেলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে জীবন নাশের হুমকি দেন। আর বলে যে, তুই কিসের টাকা পাবি? তুই আমার কাছে কোন টাকা পাবি না। পরবর্তীতে যদি টাকা চাইতে আসিস তবে তোকে জীবনের মত শেষ করে ফেলব। তিনি আরো বলেন, এই রফিকুল ইসলাম আরো কয়েকজনের সাথে এরুপ প্রতারনা করেছেন। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে বলে তিনি জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম পেশায় একজন মাছ ব্যবসায়ী। আমিও মাছের ব্যবসা করাতে সে সুবাদে তার সাথে অংশীদার হিসাবে আমি ব্যবসা করতে চেয়েছিলাম। এখন সে আমার প্রাপ্য টাকা না দিয়ে উল্টো আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছেন। খুলনা সদর থানায় তার এ হুমকির বিষয়ে সাধারন ডায়েরী করা হয়েছে বলে তিনি জানান।  

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি