ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিসিবিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ধন্যবাদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১১:৩২

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে ৪-১ ব্যাবধানে জিতেছে বাংলাদেশে। করোনা মহামারীকালে শর্তের ঝুপড়ি খুলে বাংলাদেশ সফরে এসেছিল অজিরা। তাদের সব শর্ত মেনে মাত্র ৯ দিনের ব্যাবধানে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে জৈব সুরক্ষা বলয়ে রেখে সিরিজ আয়োজন সহজ ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য। এমন কঠিন সময়ে সফল সিরিজ আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এই বিষয়টি নিশ্চিত করেছেন। আকরাম খান বলেছেন, ‘অফিসিয়ালি তারা মেইলের মাধ্যমে আমাদের ধন্যবাদ জানিয়েছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে আমরা সামনা সামনি হতে পারিনি। যদিও তাদের অ্যাম্বাসেডর এখানে বসে খেলা দেখেছেন। তারা বেশ ইতিবাচক এবং ভবিষ্যতে আমরা চাইলে তারা আবারও বাংলাদেশ সফরে আসবে।’

কিছুদিন আগেই 'এ' দলের আদলে বাংলাদেশ টাইগার্স নামের ছায়া জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই দলের জন্যও সিরিজ আয়োজনে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান।

জামান / জামান

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো