ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মনোনয়ন ফরম জমা দিলেন আ’লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩০-১১-২০২৩ দুপুর ৪:২৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
 
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক রেজার কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শিবলী সাদিক।
 
এসময় হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, ঘোড়াঘাট পৌর আ’লীগের সাধারণ সাম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, জনপ্রতিনিধি,  বীর মুক্তিযোদ্ধাসহ চার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
আ’লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে তৃতীয়বারের মতো দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগামীতে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলাকে নান্দনিক, আধুনিক এবং স্মার্ট করে গড়ে তোলা হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত