চাটখিলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির তার একটিভ ফাউন্ডেশনে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দের সাথে গতকাল বুধবার সন্ধ্যায় এক মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত মত বিনিময় সভায় তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলে তাৎক্ষনিক উপজেলা আ’লীগের একটি অংশ সভা বয়কট করে চলে যান। পরে এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের বাড়িতে উপজেলা আ’লীগের ওই অংশ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল। এ সময় তিনি উপজেলা চেয়ারম্যানসহ সকল বিদ্রোহী নেতৃবৃন্দকে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন (ভিপি), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভু, পাঁচগাও ইউপি চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুন, হাট পুকুরিয়া- ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা সম্পাদিকা রোজী শাহিন, আ’লীগ নেতা খোরশেদ আলমসহ উপজেলা ও পৌর আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন