কয়রায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বরণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা -পাইকগাছা ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়লকে বরণ করে নিয়েছে কয়রার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। কয়রার জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
৩০ নভেম্বর ২০২৩ তারিখ বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে কয়রা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ১১ টায় কয়রা পাইকগাছা সিমানায় পৌছালে নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে পরে মাইক্রোবাস ও কয়েক শত মটর সাইকেল শোভাযাত্রাসহ কয়রা পৌছালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন। পরে দলীয় কার্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মতবিনিময় কালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীশিত রঞ্জন মিস্ত্রি এর সঞ্চালনায় মোঃ রশীদুজ্জামান বলেন,আপনাদের সমর্থনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর জননেত্রী শেখ হাসিনা আমাকে কয়রা-পাইকগাছার মানুষের সেবা করার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা এ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে একসাথে সেই দায়িত্ব পালন ও আমার কর্মের মাধ্যমে ধরে রাখতে চাই। শতভাগ ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড. কেরামত আলী, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ,কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন, খগেন্দ্রনাথ মন্ডল, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাড. মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানি, আব্দুস সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, আছের আলী মোড়ল, পাইকগাছা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে পেট্রোল মজুদ
সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মা গঙ্গা পূজা ও মহোৎসব অনুষ্ঠিত
শরণখোলায় রিয়া মনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেপ্তার ৩
ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোহনগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মডেল মসজিদে মুসল্লিদের সাথে ওসির মতবিনিময়
অবশেষে সন্তানকে খুঁজে পেলেন আলেয়া বেওয়া
গ্রামীণ ঐতিহ্য পলো দিয়ে মাছ শিকার এখন শুধুই স্মৃতি
এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বাউফলে জাতীয় পতাকা হাতে জামায়াতের ‘আগ্রাসী’ মিছিল: উত্তপ্ত বাউফল
কেশবপুরের এমপি অধ্যাপক মোক্তার আলীকে সামাজিক সংবর্ধনা
আশুলিয়ায় মানবিক ডাক্তারের গাড়ি পোড়ালো আ.লীগ নেতা
গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন