ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা বুবলী


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৫:৩৫

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বী বুবলী নৌকার মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।
বৃহস্পতিবার বিকেলে ফারজানা রাব্বী বুবলী তার অনুসারীদের নিয়ে ফুলছড়ি উপজেলা শহরে মিছিল শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান মনোনয়ন গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির সহ অনেকে।
ফারজানা রাব্বী বুবলী বলেন, বঙ্গবন্ধুর সৈনিক আমরা। আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাবো না। আগামী নির্বাচনে ভোটার উপস্থিতির চ্যালেঞ্জ রয়েছে সেটাকে বিবেচনা করে প্রার্থী হওয়ার বিষয়টি ওপেন করে দেওয়ার জন্যই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাড়িয়েছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা