ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শান্তর সেঞ্চুরিতে সিলেটে চালকের আসনে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৫:৩৯
দিনের শেষ ওভারটি করতে এসেছিলেন এজাজ প্যাটেল। প্রথম বলটি এক্সটা কাভারে ঠেলে দিয়ে এক রানের জন্য দৌড় শুরু করতেই দুই হাত উঁচিয়ে উদযাপন নাজমুল হোসেন শান্তর।রান পূর্ণ করার পর চিরচেনা সেই লাফ। আরও একটি শতক নাজমুলের। এটি অবশ্য বিশেষ। টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি। এই অর্জন আর নেই কোনো বাংলাদেশির।
 
নাজমুলের রেকর্ডগড়া শতকে ২ উইকেটে ২১২ রানে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এতে সিলেট টেস্টে চালকের আসনে স্বাগতিকরা।নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে ২০৫ রানের। নাজমুল ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন।   আজ তৃতীয় দিনের প্রথম ঘণ্টা বাদ দিলে পুরো সময় দাপট দেখিয়েছে বাংলাদেশ। ৪৪ রানে পিছিয়ে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। এক ঘণ্টা ব্যাট করে বাকি থাকা ২ উইকেটে ৫১ রান যোগ করে কিউইরা। দুটো উইকেটই নেন মুমিনুল হক। ৩১৭ রানে অলআউট হলেও সফরককারীরা লিড পায় ৭ রানে।
 
সেই রান শোধ করে প্রথম সেশনে উল্টো লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে দুই ওপেনার জাকির হাসান ১৭ ও মাহমুদুল হাসান ৮ রানে করে আউট হলে নাজমুল হোসেন ও মুমিনুল হকের জুটিতে ২ উইকেটে ১১১ রানে চা বিরতিতে যায় স্বাগতিকরা। নাজমুল ৪৮ ও মুমিনুল ৩৮ রানে ব্যাট করতে নেমে দেশেশুনে খেলে শেষ সেশনের পুরোটা পার করেছেন কোনো বিপদ ছাড়া। অনবদ্য ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করে সেঞ্চুরি তুলে নেন নাজমুল। 
টেস্টে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। চলতি বছরে যেটি তৃতীয় শতক। নাজমুল-মুমিনুলের অবিচ্ছেদ্য ৯৬ রানের জুটিতে চালকের আসানে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ

এমএসএম / এমএসএম

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!

এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’

বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা