ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শাস্তির মুখে অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১২:০

টোকিও অলিম্পিকে স্পেনকে ১-২ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতেছে ব্রাজিল। দেশে ফিরে যখন আনন্দে মাতোয়ারা ফুটবল পাগল দেশটি তখনই জাপান থেকে ভেসে এলো দুঃসংবাদ। গেমসে পদক প্রদান অনুষ্ঠানে অফিসিয়াল অলিম্পিক পোশাক পরতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটি দলকে শাস্তি প্রদানের ইঙ্গিত দিয়েছে।

জানা গেছে, যে ইউনিফর্ম পরে চ্যাম্পিয়ন ব্রাজিল দলকে পুরস্কার গ্রহণ করতে বলা হয়েছিল তার মূল স্পনসর চীনা সংস্থা পিক স্পোর্টস। কিন্তু রিচার্লিসনরা নাইকির জার্সিতে মঞ্চে উঠেন। পিক স্পোর্টসের জ্যাকেট কোমরে বাঁধা ছিল তাদের। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফুটবল ফেডারেশনকেও একহাত নিয়েছে ব্রাজিলের অলিম্পিক কমিটি। তারা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে রিচার্লিসনদের তীব্র নিন্দা করে শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছে।

বিবৃতিতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, স্পেনকে ফাইনালে হারিয়ে স্বর্ণ জয়ের পর খেলোয়াড় ও একইসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণ মোটেই শোভনীয় ছিল না। 

ব্রাজিল অলিম্পিক কমিটি জানিয়েছে, ফুটবলারদের এমন অবিবেচকের মতো ঘটনায় পিক স্পোর্টস, অন্যান্য স্পনসর সংস্থার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে চুক্তি বিচ্ছেদ করা হতে পারে। আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে ব্রাজিল অলিম্পিক সংস্থা। এমনকি ভবিষ্যতে স্পনসর পাওয়ার ক্ষেত্রেও এই ঘটনা সমস্যায় ফেলতে পারে তাদের।

জামান / জামান

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো