খুলনা -১ আসনে বটিয়াঘাটায় আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডনের মনোনয়ন দাখিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডল গতকাল বেলা সাড়ে ১২ টায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলমের কাছে ৫ জন দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. নিমাই চন্দ্র রায়, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. ফরিদ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এড. নবকুমার চক্রবর্তী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, আওয়ামীলীগ নেতা এড. কামরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য বুলু রায় গাঙ্গুলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়, জাকির হোসেন লিটু, আসাবুর রহমান আসাব, আওয়ামীলীগ নেতা মোঃ মুন্নাফ বিশ্বাস, গোবিন্দ মল্লিক, মোস্তাফিজুর রহমান, নিতিশ মল্লিক, তুহিন রায়, প্রদীপ কুমার টিকাদার, বিধান হালদার, সুবীর মল্লিক, অনুপম মন্ডল, ধীরাজ মন্ডল, পরাগ রায়, রিপন রায়, গোলাম রহমান, ইসমাইল হোসেন প্রমূখ। দলীয় মনোনয়ন জমা শেষে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দ্যেশে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে এ আসন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় ও স্বতন্ত্র প্রার্থী আবেদ আলী শেখ, জাকের পার্টির খুলনা জেলা সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, জাতীয় পার্টির খুলনা মহানগর'র সাংগঠনিক সম্পাদক কাজী হাসানুর রশীদ, তৃণমূল বিএনপি মনোনীত গোবিন্দ চন্দ্র প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মফিজুল ইসলাম ।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান