ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নাগরপুরে বিশাল জন সমর্থনে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম টিটু এমপি


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৩০-১১-২০২৩ বিকাল ৬:১৬
টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি সরকারি মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন। এ সময় অবৈধ হরতাল বিরোধী মিছিল শেষে দুই উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে পুরো উপজেলা চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র জমা প্রদানের শেষ দিনে সকালে ছোট ভাই মুজিবল ইসলাম পান্না ও দুই উপজেলার সিনিয়র আ.লীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর নিকট এমপি টিটু মনোনয়ন পত্র জমা প্রদান সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।
 
মনোনয়ন পত্র জমা প্রদান শেষে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন,  নাগরপুর-দেলদুয়ার দুটি উপজেলায় ভোটের উৎসব বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশে আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি। ইনশা'আল্লাহ জনসাধারণ আমাদের পক্ষে আছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে আ.লীগ নৌকা বিজয় অর্জন করবে। এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি আরো বলেন, নাগরপুর-দেলদুয়ার এ কোনো হরতাল পালন নাই। জীবনযাত্রা স্বাভাবিক চলমান রয়েছে। দুই উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আজ সমবেত হয়ে হরতাল বিরোধী মিছিল করেছে। আমরা সাংগঠনিক কর্মসূচী যথাযথ পালন করছি।
 
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম শিপ্রা, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, দেলদুয়ার উপজেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, সহ সভাপতি এস প্রতাপ মুকুল, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, জাহিদ হাসান, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃজাকির হোসেন তালুকদার, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, মহিলা আ.লীগ সভাপতি জাহানারা খাতুন, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, দেলদুয়ার উপজেলা যুবলীগ আহ্বায়ক এহসানুল হক সুমন, নাগরপুর উপজেলা যুবলীগ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি, মোঃ আনিসুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম হোসেন, দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, নাগরপুর উপজেলা ছাত্রলীগ মো. আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং দুটি উপজেলা, সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”

শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু

শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার

তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি

সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা