স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মো: নূর হাকিম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে অনুসারীদের নিয়ে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা এর কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি টুটুল, প্রমুখ।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের মো: নূর হাকিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা - ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। চুয়াডাঙ্গা -২ আসনের প্রতিটি নাগরিকের সম্মান আর মর্যাদা সমুন্নত রাখা, একটি সুশৃঙ্খল সমাজ গড়া এবং চলমান উন্নয়নের ধারা আরও এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে পথচলাই আমার ইচ্ছা। আমি চুয়াডাঙ্গা -২ আসনের প্রতিটি ভোটারের দোয়া, সহযোগিতা,মূল্যবান ভোট ও পরামর্শ কামনা করছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন