ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের সর্বশেষ ১২ জনের মনোনয়ন জমা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩০-১১-২০২৩ রাত ১০:৪৮

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য ঢাকা-১৯ সাভার-আশুলিয়া আসন থেকে বিভিন্ন দলের ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাজহারুল ইসলাম।

এবার এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে নৌকার মনোনয়ন পায় ডাঃ এনামুর রহমান,  সে হিসাবে নৌকার প্রার্থী হিসাবে নির্বাচনে লড়বেন। তার বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ধাঁমসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান, জাতীয় পার্টির মোঃ বাহাদুর ইসলাম ও মোঃ আবুল কালাম আজাদ, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারী, গণফ্রন্টে নূরুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ জুলহাস, জাকের পার্টির মোঃ শামসুদ্দিন আহম্মেদ, বি.এন. এম -এর মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির আইরীন পারভিন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার ৩০ নভেম্বর।মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৪৬৩ জন ও মহিলা ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৪৭ জন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার