ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি আসনে ৫৫ প্রার্থীর মনোনয়ন পত্র জমা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১-১২-২০২৩ দুপুর ১১:১০

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৫৫ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আসনওয়ারী সবচেয়ে বেশি মনোনয়ন জমা দেয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে। অন্যদিকে সবচেয়ে কম প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে। আসনওয়ারী মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১১ জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১২ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ১১ জন ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৬ জন।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ঃ ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম। বিদ্রোহী (স্বতন্ত্র) উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রোমা আক্তার ও বিদ্রোহী (স্বতন্ত্র) উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামান সরকার। জাতীয় পার্টি থেকে মোঃ শাহানুল করিম, সদ্য বহিস্কৃত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা (স্বতন্ত্র প্রার্থী) সৈয়দ এ.কে এমরামুজ্জামান, জাকের পার্টির মোঃ জাকির হোসেন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ ইসলাম উদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (ওয়ার্কার্স পার্টির) মোহাম্মদ বকুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ঃ ১১ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক  মঈনউদ্দিন মঈন (বিদ্রোহী স্বতন্ত্র), অ্যাডভোকেট আবদুল হামিদ (জাতীয় পার্টি), মোঃ রেজাউল ইসলাম ভুইয়া (জাতীয় পার্টি), এডঃ মোঃ জিয়াউল হক মৃধা (স্বতন্ত্র), ছৈয়দ জাফরুল কদ্দুস (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মাইনুল হাসান, (তৃনমূল বিএনপি), মোঃ রাজ্জাক হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ আবুল হাসনাত (ইসলামী ঐক্যজোট), জহিরুল ইসলাম জুয়েল (জাকের পার্টি), কাজী মাসুদ আহম্মেদ (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি)।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনঃ এই আসনে মোট ১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন এরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ফিরোজুর রহমান ওলিও (বিদ্রোহী স্বতন্ত্র), মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া (জাতীয় পার্টি), সেলিম কবির (জাকের পার্টি), সৈয়দ মোঃ নূরে আজম ( ইসলামী ফ্রন্ট), মোঃ আব্দুর রহমান খান ওমর (জাসদ), মাওলানা মজিবুর রহমান হামিদি  (বাংলাদেশ খেলাফত আন্দোলন), মোঃ জহিরুল হক চৌধুরী (স্বতন্ত্র), মোঃ কাজী জাহাঙ্গীর (স্বতন্ত্র), সৈয়দ মাহমুদুল হক আক্কাস (ন্যাশনাল পিপলস পার্টি), সোহেল মোল্লা (বাংলাদেশ সুপ্রীম পার্টি), জামাল রানা (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) বিএনএম।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) ঃ ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর হলেন আওয়ামীলীগের প্রার্থী দুইবারের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তারেক এ.আদেল (জাতীয় পার্টি), মোঃ জাহাঙ্গীর আলম (জাকের পার্টি), শাহীন খান (ন্যাশনাল পিপলস পার্টি), বজলুর রহমান মিলন (বাংলাদেশ কংগ্রেস পার্টি), সৈয়দ জাফরুল কদ্দুস (বাংলাদেশ তরিকত ফেডারেশন)। 
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)ঃ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগের ফয়জুর রহমান বাদল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক সাঈদ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিষ্টার নজরুল ইসলাম ভূইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেওয়া অন্য প্রার্থীরা হলেন, মোবারক হোসেন দুলু (জাতীয় পার্টি), এডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন সাঈদ (জাসদ), মেহেদী হাসান (ইসলামী ঐক্যজোট) মো. জামাল সরকার (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. মোস্তাক (স্বতন্ত্র), মো.জামসেদ মিয়া (জাকের পার্টি) ও ছৈয়দ জাফরুল কদ্দুস বাংলাদেশ তরিকত ফেডারেশন, মুফতী হাবিবুর রহমান (তৃণমূল বিএনপি)।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) ঃ এ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ.বি তাজুল ইসলাম। অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন (জাতীয় পার্টি), মোঃ আব্দুর আজিজ (জাকের পার্টি), সফিকুল ইসলাম (স্বতন্ত্র), কবির মিয়া (বাংলাদেশ সুপ্রীম পার্টি), সফিকুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি)।

এমএসএম / এমএসএম

উৎসে কর কর্তনে নজরদারি বাড়াল এনবিআর

মধুখালীতে রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

জুড়ীতে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা জোরদারকরণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধন

আদমদীঘিতে সার ডিলারে ১৫ হাজার টাকা জরিমানা গুদাম সিলগালা

নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ধান শেষ বন্যায়, মাছ ধরতে না পেরে হল ঋণের বোঝা, গ্রেপ্তার আতঙ্কে প্রাণ গেল জেলের

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ

শান্তিগঞ্জে ৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

দেবীগঞ্জে সরকারি কর্মচারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সকালের সময়-এ 'শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি' প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসল ডিপিএইচই

মোরেলগঞ্জে জনবল সংকটেও হাসপাতালে স্বাস্থ্য সেবা অব্যাহত

নওগাঁয় রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার-ব্যবসায়ী আটক