নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন লায়ন মোঃ নূর ইসলাম
নড়াইল-২ সংসদীয় আসনে জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ ক্রেতা- ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, নড়াইল জেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ সভাপতি লায়ন মোঃ নূর ইসলাম উপজেলা রির্টানিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৩.৪০টায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকতার এর কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়। এ সময় উপস্থিক ছিলেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, লায়ন মোঃ নূর ইসলাম এদেশে ভোক্তা অধিকার আইন এর উদ্যোক্তা যাহা পরবর্তীতে সংসদে পাস হয়ে আইনে পরিণত হয়, তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার ছিলেন। মিডিয়া কোটারও প্রবক্তা লায়ন মোঃ নূর ইসলাম। এবার মিডিয়া কোটায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হতে চেয়েছিলেন। এবারও বহু খেলোয়াড় নমিনেশন পেয়েছেন কিন্তু সাংবাদিক সংস্থার চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তিনি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নমিনেশন বঞ্চিত হলে শত শত গণমাধ্যম কর্মীরা মর্মাহত হন। অথচ বলা হয় গণমাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ।
অনলবর্ষী বক্তা, সমাজকর্মী, সংবিধান সম্পর্কে জ্ঞান, গণমাধ্যমকর্মী, সাহসী এবং দুঃসময়ে নড়াইল আওয়ামীলীগের কাণ্ডারি লায়ন মোঃ নূর ইসলাম বাংলাদেশ আওয়ামীলীগের নড়াইল জেলার সর্বস্তরের জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন। তিনি বিভিন্ন দল থেকে মনোনয়নের অফার প্রত্যাখ্যান করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন কেননা তিনি তার সংগঠনের কাছে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শচ্যুত হন নাই।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড