সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে
পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ মান্নান এমপি বলেছেন, আমি আপনাদের মানুষ। আমাকে আপনারা বারবার মায়া করছেন। উন্নয়ন করার সুযোগ দিচ্ছেন৷ আমি যতদিন বেঁচে আছি আপনার সেবার নিজের জীবন বিলিয়ে দিতে চাই৷ সুনামগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের সহযোগীতা চাই। আমি কাজের মানুষ আমাকে কাজ করার সুযোগ দিন
শুক্রবার(১ ডিসেম্বর) বিকেল ৫ টায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়িতে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সামনে নির্বাচন তাই আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে৷ প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন৷ তিনি চান সুনামগঞ্জে বেশিবেশি উন্নয়ন হোক৷ শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুনামগঞ্জকে উন্নয়নে আলোকিত করেছি। আরও করব। সুনামগঞ্জে রেল আসবে, বিমানবন্দর হবে। কোন জায়গা আমরা খালি রাখব না৷ তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে৷
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের হাওয়া এখন ভালো। মাঝি ভালো, তাই দেশও ভালো আছে৷ এই সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছেন৷ দেশের মানুষ চায় উন্নয়ন আর বিএনপি চায় দেশের ক্ষতি করতে। তারা নির্বাচনে না এসে হরতাল অবরোধ করে মানুষকে কষ্ট দেয়৷ জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আর আমরা চাই উন্নয়ন আর উন্নয়ন। এই সরকারের উন্নয়নের সরকার৷
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির এনাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক খানসহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied