ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন রেহেনা কাজেমী
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী পদত্যাগ করায় রেহেনা আক্তার কাজেমীকে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
৩০ নভেম্বর (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের উপসচিব ড. মনসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এতে উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ বিধিমালা ২০১০ এর ১৫(১) বিধি অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান -১ রেহেনা আক্তার কাজেমীকে উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করার বিষয়টি ওই প্রজ্ঞাপন সুত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী বলেন, দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। যাতে সততার ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসন থেকে নৌকার মনোনয়ন স্বপ্ন নিয়ে ব্যাক্তিগত কারণ দেখিয়ে গত ১৯ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, এরই প্রেক্ষিতে পদটি শূন্য হওয়ায় এই সুযোগ লাভ করেন রেহেনা আক্তার কাজেমী।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি