ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ১:১৩

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগ মরাগাং বন টহল ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাড়ি ও কড়াই ভর্তি রান্না করা হরিণের মাংস উদ্ধার করেছেন। (০১ ডিসেম্বর) শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মরাগাং টহলফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রামে মাহমুদুল হাসানের বাড়ীতে অভিযান চালিয়ে রান্না করা ১০ কেজি হরিণের মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদ সহ হরিণের নাড়িভুড়ি উদ্ধার করে আভিযানিক দলটি। তবে, বনবিভাগের উপস্থিতি আগাম টের পেয়ে দলবল নিয়ে মাহমুদুল হাসান দ্রুত পালিয়ে যায়। তিনি ওই গ্রামে নজরুল ইসলাম গাজীর ছেলে। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ শিকারীর দল হরিণের মাংস রান্না করে ভুড়িভোজের খবর টের পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংস সহ অনান্য মালপত্র উদ্ধার করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে। আসামীদের পাকড়াবার চেষ্টা অব্যহত আছে তিনি জানান।  

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার