ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নোয়াখালীতে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভাইরাল ভিডিও


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ১:৫০

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে দেশীয় অস্ত্র নিয়ে একটি দোকানে হামলার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দোকানের মালিকসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছে।  গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গাংচিল বাজারের রাজ গার্মেন্টেসে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাংচিল বাজারে ডাবের ব্যবসা করে মুসলিম নামে এক ব্যক্তি। ছোট একটি ছেলে তার ব্যবসা পরিচালনা করে। গাংচিল বাজার কমিটির সেক্রেটারী রাজিব খানের আত্মীয় তারেক ওই ছোট ছেলে ডিপ টিউবয়েল বসানোর কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করে।  এ নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে গাংচিল বাজারে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে গাংচিল বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী রাজিব খানের মাথায় আঘাত করে মুসলিমের পরিবারের লোকজন। এতে তার মাথা ফেটে যায়। পরে রাজিবের স্বজনেরা মুসলিমের ভাতিজা মো. শাহরাজ উদ্দিনের দোকানে রামদা নিয়ে পাল্টা হামলা চালায়। এতে তাদের পরিবারের ৬জন আহত হয়।  

ভুক্তভোগী রাজ গার্মেন্টেসের মালিক মো. শাহরাজ উদ্দিন অভিযোগ করে বলেন, চাঁদা না পেয়ে গাংচিল বাজার কমিটির সেক্রেটারী রাজিব ও স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলেয়ার (৪৫) সবুজ (২৮) তারেক (২৮) ও জাকের (২৯) রামদা নিয়ে এ হামলা চালায়। ইতিমধ্যে হামলার ২মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।  

চাঁদা দাবির অভিযোগ নাকচ করে দিয়ে রাজিব খান দাবি করেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে তারা তার মাথা ফাটিয়ে দেয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে আরো তিনজনকে পিটিয়ে আহত করা হয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ভিডিওটি আমি দেখেছি।  বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ

মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি

সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১

মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার

রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ কৃষকের বোরো ধান নষ্ট