ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নবীনগরে শিক্ষার মান উন্নয়নে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ২:১২

নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে আজ (২ ডিসেম্বর) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫০টি কিন্ডার গার্টেনের প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১,৩০৪ জন কোমলমতি ছাত্র-ছাত্রী অংশ গ্র্রহণ করেছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র্র পরিদর্শন করেন পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, নবীনগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আবু কামাল খন্দকার, সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. তাজুল ইসলাম, হোপের নির্বাহী পরিচালক ও অর্থ সম্পাদক এ. কে. এম. আসাদুজ্জামান কল্লোল, নবীনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহ-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আবু কাওছার প্রমূখ। অভিবাবকও শিক্ষাথীরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পেরে  অত্যন্ত আনন্দিত, এ উদ্যোগের প্রশংসা করেন তারা। উল্লেখ্য যে, ২০১১ সালে নবীনগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন  প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর উপজেলার প্রাথমিক  শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হয়ে থাকে। এ পরীক্ষায় পাঠ্য বই থেকে           প্রণয়ন করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ