মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীর দুমকীতে ছোট ভাই ও মায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছেলে মো. সেলিম সিকদার(৫৭)।
শনিবার(২ ডিসেম্বর) সকাল ১০ টায় দুমকী প্রেসক্লাবের অডিটোরিয়াম কক্ষে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের বাসিন্দা মৃত. আঃ বারেক সিকদারের বড় ছেলে সেলিম সিকদার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৮ সালে আমি বিদেশ গিয়ে মা-বাবা ও ভাই-বোনদের লেখা পড়াসহ সকল ভরণপোষণের দ্বায়িত্ব পালন করি। এমনকি ২০০৯ সালে বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের হাল ধরি। কিন্তু জমি জমা ক্রয়-বিক্রয়, এনজিও থেকে ঋণ গ্রহণ ও পরিশোধ, ছোট ভাই সুমন সিকদারের মাদক মামলায় সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ বিভিন্ন কারনে ভাইদের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। সর্বশেষ, এ বছরের ২১ নভেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে বিআরডিবি'র কর্মকর্তারা মাদ্রাসা ব্রিজে আামার দোকানে এসে ছোট ভাই মো. সুমন সিকদার(৩৫) ও আশিকুর রহমান ওরফে রুমন সিকদারের(৩০) করা ঋণের টাকা পরিশোধ করে না বলে আমাকে জানায় এবং ওই ঋণের জামিনদার হিসেবে আমাকে টাকা আদায় বা পরিশোধ করতে বলেন। কিন্তু আমি ঋণ গ্রহিতা(সুমন ও রুমন) কাছ থেকে বিআরডিবি'র কর্মকর্তাদের টাকা আদায় করে নিতে বলি। এ কথা শুনে পাশে থাকা সুমন ও রুমন ক্ষিপ্ত হয়ে আমার ওপরে হামলা করে এবং পরে আমার ছেলে নূর আলম সিকদার(২৮) ও স্ত্রী নাসিমা বেগম(৪৮)- কেও হামলা চালিয়ে আহত করে।এ বিষয়ে আমি দুমকী থানায় একটি মামলা দায়ের করি। মূলত এ মামলা আড়াল করতে আমার মা মোসা. সমের্তবানকে (৭১) কুপরামর্শ দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা নাটক সাজিয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মা'কে মারধরসহ নানা অভিযোগে আদালতে ২ টি মামলা দায়ের করেছে ছোট ভাই রুমন ও আমার মা সমের্তবান।
এদিকে সেলিম সিকদারের মা সমের্তবান সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি আর বলতে চাই না। আমি যদি কান্না শুরু করি আল্লাহর আরশ কেঁপে উঠবে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শুধু গালাগালিতে কোন মা আদালতে যায়? আর বলা লাগে? এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ বশির উদ্দিন জানান, মা'কে মারধরের অভিযোগ সত্য কিনা তা আমি জানি না। তবে এর আগে পারিবারিক ঝামেলা নিয়ে একাধিক বার তাদের মধ্যে সালিশ বৈঠক হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ