ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে শেষ দিনে ৭ জনের মনোনয়ন পত্র জমা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২-১২-২০২৩ দুপুর ৩:৫৩

সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমাপনী দিনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৭ জন মনোনয়ন পত্র জমা করেছেন। বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে উল্লেখিত ৭ জন তাদের মনোনয়ন পত্র জমা করেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মনোনয়ন পত্র জমা করেন। এছাড়াও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, স্বতন্ত্র সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লাহ, জাকের পার্টির মো: মাহবুবর রহমান, ওয়ার্কাস পার্টির এ্যাড. মো: ইমরান হোসেন চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মো: রফিকুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মো: রাজিউল ইসলাম মনোনয়ন পত্র জমা করেছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮১ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৬৫৯ জন ও নারী ২ লাখ ৩৯ হাজার ৮২৮ জন। এ আসনে ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ৭২টি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ