ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে জাকজমক আয়োজনে পার্বত্য চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২-১২-২০২৩ বিকাল ৫:১১

খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে খাগড়াছড়িতে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ঐতিহাসিক দিন উপলক্ষে উপলক্ষে ২৬ বর্ষপূর্তিতে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত করা হয়। শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। 

পরে উদ্বোধনী উপলক্ষে বক্তব্য রাখেন প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী। প্রধান অতিথি বেলন, ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফরে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সূচনা হয়েছে। যার ধারাবাহিকতায় পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন,সমৃদ্ধি চলমান রয়েছে। তাই পার্বত্যবাসী কল্যাণে সকলকে মিলেমিশে কাজ করার আহবান জানান তিনি। 

পরে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন অতিথিরা। পরে স্টেডিয়াম প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক ঘুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে কেক কেটে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে। এর আগে খাগড়াছড়ি স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এদিকে দুপুরের দিকে শিশু সদন, এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জাহাঙ্গীর হোসেন, জোন কমান্ডার লে. কর্নেল মো. আবুল হাসনাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ,পুলিশ সুপার মুক্তা ধর প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,এমএ জব্বারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ