ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দুর্গাপুরে তৃণমূল আওয়ামী লীগের মত বিনিময় সভা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-১২-২০২৩ বিকাল ৫:৫৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী কে বিজয়ী করার লক্ষে তৃণমুল আ‘লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের তেরীবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র আব্দুস ছালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোস্তফা জামান লিটন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ. ম. জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, রেজাউল হাফিজ রেশিম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক পৌর মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ:সভাপতি স্বপন স্যানাল, এমদাদুল হক খান, এডভোকেট মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার ভেদাভেদ ভুলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোশতাক আহমেদ রুহী‘র বিজয় সুনিশ্চিত করে আবারো প্রমান করতে হবে, দুর্গাপুরের মাটি আওয়ামীলীগের ঘাটি জয় বাংলা।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা