ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে উন্নয়ন হচ্ছে : এমপি শিবলী সাদিক


বিরামপুর প্রতিনিধি photo বিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ২:৫০
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেই দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ফলে বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। গতকাল রবিবার (২৩ মে) বিকেলে বিরামপুর উপজেলার বেপারীটোলা হাট থেকে নবাবগঞ্জ পর্যন্ত আরএইচডি সড়ক উন্নয়নকাজ এবং কাটলা জিসি হতে আয়রা বাজার ও চাপড়া বাজার পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
 
চারটি উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, চারটি উপজেলার রাস্তাঘাট, মসজিদ, স্কুল-কলেজ, মাদ্রাসা, মন্দিরসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কাজ হাতে নেয়া হয়েছে। অনেক কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে, অনেক কাজ চলছে ও প্রক্রিয়াধীন। তাছাড়া মহামারী করোনা ভাইরাসের কারণে অনেক উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী, ইউএনও পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, এলাকার সুধীজনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত