খুলনা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নজরুল ও সাধারন সম্পাদক মামুন
খুলনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক তথ্য পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম সভাপতি এবং দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার এবং চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি-এস এম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক সমকাল) ও মোজাম্মেল হক হাওলাদার (দৈনিক দেশ সংযোগ), যুগ্ম-সম্পাদক-মাহবুবুর রহমান মুন্না (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), কোষাধ্যক্ষ-এস এম কামাল হোসেন (দৈনিক পূর্বাঞ্চল), সহকারী সম্পাদক-আনোয়ারুল ইসলাম কাজল (দৈনিক পূর্বাঞ্চল), শেখ তৌহিদুল ইসলাম তুহিন (দৈনিক তথ্য), এ এইচ এম শামিমুজ্জামান (ইনডিপেনডেন্ট টেলিভিশন) এবং শেখ মোঃ সেলিম (দৈনিক বাংলাদেশের আলো)। কার্যনির্বাহী সদস্য পদ লাভ করেছেন মোহাম্মদ আলী (দৈনিক পূর্বাঞ্চল), আসিফ কবির (দৈনিক জন্মভূমি), মোঃ তরিকুল ইসলাম (সময়ের খবর), বিমল সাহা (উষার আলো), হাসান আহমেদ মোল্লা ( সাপ্তাহিক আমাদের খুলনা), সোহরাব হোসেন (দৈনিক সময়ের খবর), শেখ মাহমুদ হাসান সোহেল (দৈনিক পূর্বাঞ্চল), মোঃ মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), শেখ আবু হাসান (আজকের পত্রিকা), মল্লিক সুধাংশু (দৈনিক কালবেলা), মোঃ শাহ আলম (প্রতিদিনের সংবাদ) এবং রকিব উদ্দিন পান্নু (৭১ টেলিভিশন)। উল্লেখ্য, প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং সদস্য হিসেবে খুলনা প্রেসক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবীর ও আসাদুজ্জামান খান রিয়াজ দায়িত্ব পালন করেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন