ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ৪:৫

পটুয়াখালীর দুমকীতে বৃদ্ধা মায়ের প্রতি অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে বড় ছেলে সেলিম সিকদারের বিরুদ্ধে। এঘটনায় পটুয়াখালী আদালতে মামলা দায়ের এবং দুমকী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতিতা ওই মা।

শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টায় দুমকী প্রেসক্লাবের অডিটোরিয়ামে মা সমের্তবান বেগম(৭২) সংবাদ সম্মেলন করে নির্যাতনের অভিযোগ তোলেন।

উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের বাসিন্দা মৃত. আঃ বারেক সিকদারের স্ত্রী সমের্তবান লিখিত বক্তব্যে জানান, তিনি এক সময় বড় ছেলে সেলিম সিকদারের নতুন বাড়িতে থাকতেন। জমিজমাকে কেন্দ্র করে তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হলে ছোট ছেলে আশিকুর রুমন ও সুমন সিকদারের কাছে পুরান বাড়িতে চলে যান। নির্যাতনের কথা এলাকার মেম্বার চেয়ারম্যানকে জানালেও কোন বিচার পাননি বলে অভিযোগ করেন।

সত্তরোর্ধ এ মা অভিযোগ করে আরও জানান, এখন তাঁর ওই ছেলে কোনো খোঁজ-খবর নেয় না, টাকা পয়সা দেয় না। উল্টো এ বছরের ২১ নভেম্বর বেলা ১২ টার দিকে তার স্ত্রী নাসিমা বেগম ও ছেলে নূরে আলম সিকদারসহ এক দল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী পুরান বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে  তিনি ও তাঁর ছোট ছেলে রুমন আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনায় তাঁর বড় ছেলে সেলিম সিকদার উল্টো দুমকী থানায় মামলা দিয়ে তার ছোট দুই ছেলেকে জেল খাটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উপায়ান্তর না পেয়ে নির্যাতিতা এ মা গত ২৯ নভেম্বর পটুয়াখালী আদালতে বড় ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে ওয়ারেন্ট ইস্যু করেন। কিন্তু প্রকাশ্যে সে ঘোরাফেরা করছে এবং মামলার সাক্ষীদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।

এদিকে ২১ নভেম্বরের ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন, নাসির সিকদার, নূর মোহাম্মদ, শাহিন হাওলাদার, পারুল বেগম, নেছার মাওলানা, দেলোয়ার হোসেন  জানান, উপজেলার মাদ্রাসা ব্রিজ এলাকায় ছোট ভাই সুমন সিকদার ও বড় ভাই সেলিম সিকদারের মধ্যে ব্যাংকের ঋণ গ্রহণ ও কিস্তি পরিশোধ নিয়ে দ্বন্দ্ব হয়। পরে সেলিম সিকদারের ছেলে নূর আলম সিকদার পুরান বাড়িতে বহিরাগত লোকজন নিয়ে ছোট চাচাদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সেখানে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ বশির উদ্দিন জানান, এর আগে মা'কে মারধরের অভিযোগ পেয়ে বাড়ি লোকজনদের জিজ্ঞেস করলে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হয়নি।

মা'কে নির্যাতনের বিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা দৈনিক সকালের সময়  কে জানান মায়ের অভিযোগকৃত ওই ঘটনা সত্য নয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস