ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর গিয়াস উদ্দিনের যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৩ দুপুর ৪:১০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় । রোববার (০৩ ডিসেম্বর)  মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।
 
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মাহফুজা জেরিন এ তথ্য নিশ্চিত করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এই আসনে ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন ভোটারের ১ শতাংশ ৩ হাজার ৬৬৫ জন ভোটারের স্বাক্ষর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা স্বাক্ষর দেওয়া ভোটারের মধ্যে ১০ জন ভোটার সম্পর্কে যাচাই-বাছাই করেছি। এর মধ্যে তিনজন ভোটার দেশের বাইরে থাকার প্রমাণ পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ এবং বাকি একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়ক কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘এ বিষয়ে আপিলের সুযোগ রয়েছে।  আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাব বলে আমরা আশাবাদী।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির