গাজীপুরে চলন্ত ট্রাকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে চালক আহত
বিএনপির নবম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন ট্রাকচালক সাইফুল ইসলাম (৪৫)। ৩ই ডিসেম্বর রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় রডভর্তি ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহত চালক সাইফুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার ইয়াদ আলীর ছেলে। ট্রাকে আগুনের ঘটনায় ট্রাকচালক সাইফুল ইসলামের শরীরের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালিয়াকৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রড ভর্তি ট্রাক নিয়ে চালক সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসেন। রোববার ভোরে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা চলন্ত ট্রাকটিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, আহত ট্রাক চালককে চিকিৎসার জন্য পাঠনো হয়েছে। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন