পটুয়াখালীতে ২৮ জন প্রার্থীর ৯ জন বৈধ
পটুয়াখালী জেলার চরটি আসনেরই বিভিন্ন দলের প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে আসন ভিত্তক যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে যাচাই বাছাই কার্যক্রমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী এবং তাদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এসময় মোট ২৮ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীকে বৈধ, ৪ জনের মনোনয়ন বাতিল এবং ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক ভাবে স্থগীত ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।
পটুয়াখালী ১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন এমপি ও এনপিপির মোঃ নজরুল ইসলামের মনোনয়নপত্র প্রাথমিক ভাবে বৈধ ঘেষনা করা হয়। এছাড়া আয়কর খেলাপী হওয়ার জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদারের কাগজপত্র সঠিক না থাকায় ও তরিকত ফেডারেশনের প্রার্থী মোঃ খলিল, জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুনের মনোনয়নপত্র স্থগীত করা হয়।
ঋন খেলাপী হওয়ায় বাংলাদেশ কংগ্রেসর নাসির উদ্দীন তালুকদার ও জাকের পার্টির মোঃ মিজানুর রহমান বাবুলেরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
পটুয়াখালী ২ (বাউফল) আসনে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজের মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষনা দেয়া হয়। এছাড়া কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর জোবায়ের হোসেন, তৃণমূল বিএনপি'র মাহাবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য হাসিব আলম তালুকদার ও জাতীয় পার্টির প্রর্থী মহসিন হাওলাদারের মনোনয়ন স্থগীত এবং প্রদত্ত ভোটার তালিকায় গড়মিল থাকায় আরেক স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদের মনোনয়ন পত্র প্রথমিক ভাবে বাতিল ঘোষনা করা হয়েছে।
পটুয়াখালী ৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এসএম শাহাজাদা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বি এন এফ এর এ ওয়াই এম কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিজিবি মহাপরিচালক লেঃ জেনারেল আবুল হোসেনের মনোনয়ন বৈধ এবং কাগজপত্রে ভুলত্রুটি থাকায় জাতীয় পার্টির মোঃ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ছাইফুর রহমান, তৃণমূল বিএনপি'র ওবায়েদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলমের মনোনয়নপত্র স্থগীত ঘোষনা করা হয়।
পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মোট ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান মুহিব, স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পানি সম্পদ মন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, সাবেক এমপি আনোয়ারুজ্জামান এর ছেলে কেন্দ্রিয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। জমাকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার, জাসদের বিশ্বাস সিহাব পারভেজ মিঠু, বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইনের মনোনয়নপত্র স্থগীত এবং প্রদত্ত ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং অফিসার বলেন, স্থগীত প্রার্থীরা ভুলত্রুটিগুলো সংশোধন করে দিলে তাদেরকেও বৈধ ঘেষনা করা হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদেরও আপিলের সুযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত