নৌকার এনামুল হক বাবুলসহ সাত প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৮৮ যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) দাখিল করা আটজনের মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ ও ১টি বাতিল করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ ঘোষণা দেন।
মনোনয়ন বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী রনজিৎ কুমার রায়, তৃনমূল বিএনপির এম শাব্বির আহমেদ, জাতীয় পার্টির মো. জহুরুল হক, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুছ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার ম-ল ও জাকের পার্টির মো. লিটন মোল্যা। মনোনয়ন বাতিল হওয়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী সন্তোষ কুমার অধিকারী।
এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘৮৮ যশোর-৪ আসনে আটজন প্রার্থীর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বৈধ এবং এক জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকল নিয়ম মেনে প্রার্থীদের কাগজপত্র বাছাই করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।’
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান