ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ১০ জনের মনোনয়ন বাতিল


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৩-১২-২০২৩ বিকাল ৫:৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলম। এরমধ্যে একজন দলীয় প্রার্থী ছাড়া বাকী সবাই স্বতন্ত্র। তাদের অধিকাংশের মনোনয়ন বাতিল হয়েছে সমর্থনকারী ১ শতাংশ ভোটারের নানা ক্রুাটর কারন দেখিয়ে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে  আজ রবিবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ৩টি আসনের,দুপুর ২ টা থেকে বাকী ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। তাদের মধ্যে সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও রয়েছেন। তার সমর্থনকারী শতকারা ১ ভাগ ভোটারের ১০ জনের ১ জনের স্বাক্ষর নেই। এছাড়াও সদর আসনে বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী জহিরুল হক চৌধুরী ও কাজী জাহাঙ্গীর।ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান,রুমা আক্তার ও এটি এম মনিরুজ্জামান সরকার ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির বজলুর রহমান মিলনের,ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক এবং নজরুল ইসলাম ভূইয়া এবং  ব্রাহ্মণবাড়িয়া-৬(বাঞ্ছারামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে। এবিষয়ে জেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলম জানান,অধিকাংশ প্রার্থীর মনোনয়ন অবৈধ হয়েছে সমর্থনকারী শতকারা ১ ভাগ ভোটারের তালিকা যাচাইয়ে সঠিক না পাওয়ায়। এদিকে মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সদ্য বহিস্কৃত উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ