সিইউবি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর যৌথ উদ্যোগে "টেকসই কর্পোরেট ও জবাবদিহিতা অনুশীলন" বিষয়ক সেমিনার
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর যৌথ উদ্যোগে ৩ ডিসেম্বর, বিকেল ৩ টায় সিইউবি অডিটোরিয়ামে "টেকসই কর্পোরেট ও জবাবদিহিতা অনুশীলন" বিষয়ক সেমিনার আয়োজিত হয়েছে।
সেমিনারটিতে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সেমিনারের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী নাফিজ সরাফাত, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টি। সেমিনারের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান, প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর), সিইউবি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক মামুন, পিএইচডি, প্রধান পরামর্শক, বোর্ড অব ট্রাস্টি; ড. এটিএম তারিকুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা স্টক এক্সচেঞ্জ; ড. মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়; ড. আইনুল ইসলাম, সিনিয়র লেকচারার, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, নিউজিল্যান্ড। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে সেমিনারে অংশ নেন এম. নাসির উদ্দিন, পিএইচডি, অধ্যাপক/গবেষণা পরিচালক, এনআইসিইউ ফেলোশিপ, টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি। সেমিনারের মুখ্য বক্তা হিসেবে ড. ইয়িনকা মোসেস, সিনিয়র লেকচারার, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন, নিউজিল্যান্ড ।
সেমিনারটিতে টেকসই কর্পোরেট এবং জবাবদিহিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা ক্যাপিটাল মার্কেট, কর্পোরেট গভর্ন্যান্স, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশগত দায়বদ্ধতা সম্পর্কিত বিষয়ে মূল্যবান তথ্য ও উপদেশ প্রদান করেন।
সেমিনারে বক্তারা বলেন, টেকসই কর্পোরেট এবং জবাবদিহিতা কেবল সাধারণ শব্দ নয়, বরং একটি সমৃদ্ধ জাতির অপরিহার্য উপাদান। টেকসই অনুশীলন গ্রহণ করে এবং নৈতিক মান বজায় রেখে যে কোনো প্রতিষ্ঠান সবার জন্য আরও সমৃদ্ধ এবং ন্যায়পরায়ণ ভবিষ্যতের অবদান রাখতে পারে।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার