ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ভূমিদস্যুর নির্যাতনের হাত থেকে বাঁচতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৪-১২-২০২৩ দুপুর ১:৪

চট্টগ্রাম চন্দনাইশে হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় ভূমিদস্যু,মাদকসেবী এবং নারী লোভী মাসুদের নির্যাতন,মারধর এবং মহিলাদের উক্তাক্তসহ নানান নির্যাতনের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। গত ৪ ডিসেম্বর সোমবার সকালে দোহাজারী পৌরসভাস্থ কুটুমবাড়ী রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও নির্যাতনের স্বীকার বুলবুল আকতার। লিখিত বক্তব্যে বলেন,ছৈয়দাবাদ এলাকার হারুনের ছেলে মাসুদ (৩৫) একজন মাদকসেবী,ভূমিদস্যু,সন্ত্রাসী,চাদাঁবাজ এবং নারী লোভী। তিনি দীর্ঘ ৭/৮ বছর যাবত উক্ত এলাকায় শতাধিক অভাবগ্রস্ত পরিবার মাসুদের নির্যাতন,মারধর এবং মহিলাদের উক্তাক্তসহ নানান স্বীকার হয়ে আসছে। দীর্ঘ ২ বছর যাবত মাসুদ ৪১ নং লট এলাহাবাদ পুটিফার্ম এলাকার বুলবুল আকতার (২১) কে নানা সময় কু-প্রস্তাব দিয়ে আসছে। তবে তার প্রম্তাবে রাজি না হওয়ায় তাকে নানান সময় হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। এমনকি তার স্বামীও তার সাথে যোগাযোগ বন্ধসহ তার ভয়ে বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। লিখিত বক্তব্যে আরো বলেন,শুধু বুলবুল আকতার নয় ঐ এলাকার মুজিব,বিধবা শামসুর নাহার,মো.শাহাজাহানসহ আরো অনেকে তার নির্যাতনের স্বীকার। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান,ভাইচ চেয়ারম্যান,স্থানীয় ইউপি মেম্বারের কাছে বিচার নিয়ে গেলেও কোন প্রতিকার না পেয়ে এবং প্রশাসনিক সহযোগিতা না পেয়ে সাংবাদিকদের মাধ্যমে এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি,উপজেলা চেয়ারম্যান,সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ