খাগড়াছড়িতে আ.লীগের সমাবেশ
খাগড়াছড়ির গুইমারায় চাউলবর্তী ট্রাকে অগ্নিসংযোগ করে মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ও ট্রাক হেলপার মো. বেলাল হোসেন হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ।
সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১১টায় মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। মিছিলে অংশ নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,খাগড়াছড়ি জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার,সাধারন সম্পাদক মেহেদী হাসান হেলালসহ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতাসহ সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।
এতে বক্তারা, বিএনপি-জামাত জ্বালাও পোঁড়াও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে বলেন, পাহাড়ের কালো দানব ওযাদুদ ভূইয়ার নির্দেশে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে।
তাদের এ ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। অন্যথায় এর ফল ভালো হবে না বলে হুশিয়ারী দেন বক্তারা।গত ২৬ নভেম্বর রাতে গুইমারায় সরকারি চালের ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় অগ্নি দগ্ধ ট্রাক হেলপার মো. বেলাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনি মারা যান। তিনি মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম মধ্যপাড়ার স্থানীয় জাহিদুল হকের ছেলে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা