ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গা দুটি আসনে যাচাই বাছাইয়ে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২৩ দুপুর ৪:১৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার ২টি সংসদীয় আসনের ২০জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।হলফনামায় তথ্য গোপন, ঋণ খেলাপি, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় ত্রুটি, ইউটিলিটি বিল বকেয়াসহ নানা ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

৪ ঠা ডিসেম্বর সোমবার সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির কাছে দু’টি আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ায় তাদের মনোননয়ন বাতিল করা হয়।
চুয়াডাঙ্গা ১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে- স্বতন্ত্র প্রার্থী জেলা মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি আফরোজা পারভীন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন, তৃণমূল বিএনপি নেতা তাইজাল হক।

চুয়াডাঙ্গা ২ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে- স্বতন্ত্র প্রার্থী ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ, বাংলাদেশ সংবাদ সংস্থার মহাসচিব ও দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নুর হাকিম,স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মোল্লা, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি  নজরুল মল্লিক।

চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটি চুয়াডাঙ্গা-১ আসনে ৩ জন, ও চুয়াডাঙ্গা-২ আসনে ৪ জন, এই ‍দু’টি আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ায় তাদের মনোননয়ন বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী