চাঁদপুরে ৫ টি আসনে বৈধ ৩২, বাতিল ১১
চাঁদপুরে ৫টি আসনে ৪৩ জন মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুর-১ আসনে পাঁচজন, চাঁদপুর-২ আসনে একজন, চাঁদপুর-৪ আসনে দুইজন ও চাঁদপুর-৫ আসনে তিনজনসহ মোট ১১ জনের ঋণখেলাপীসহ বিভিন্ন তথ্য-উপাত্ত গরমিল থাকায় মনোনয়ন পত্র বাতিল করা হয়। এখানে আওয়ামিলীগের ৫টি আসনের প্রার্থীসহ ৩২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তারা হলেন চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম হোসেন, রাহাত চৌধুরী, শওকত হোসেন মিয়া, বাংলাদেশ কংগ্রেস দলের জামাল হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের প্রার্থী মো. সেলিম প্রধান।
চাঁদপুর- ২ (মতলব উত্তর -দক্ষিণ) মো. শাহআলম সরকার। চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনে বাতিল ঋণখেলাপী তৃণমূল বিএনপি-মো. সেলিম, জাতীয় পার্টি-সাজ্জাদ রশিদ।চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ সাংস্কৃতি মুক্তি জোট-আক্তার হোসেন তথ্য গোপন রাখায় মনোনয়নপত্র বাতিল করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গামাটি থানায় একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। জাসদ প্রার্থী মো. মনির হোসেন মজুমদার, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়ার তথ্য গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান